তিন ঘন্টা ভেতর দেয়াড়ার হালসা থেকে চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার করছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের রাঙ্গামাটি গ্যারেজের সামনে থেকে ইজিবাইকটি চুরি হয়ে যায়।
ঘটনার পরপরই ইজিবাইকের মালিক জেসমিন বেগম কোতোয়ালী থানায় অভিযোগ দিলে রাতেই ইজিবাইকটি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে পুলিশ।
এ বিষয়ে ওসি তাজুল ইসলাম বলেন, জেলার সমস্থ ক্যাম্প ফাড়িকে বেতার বার্তা দিয়ে প্রথমে এলার্ট করে অভিযান পরিচালনা করা হয়। তিন ঘন্টার মাথায় দেয়াড়া ইউনিয়নের হালসা থেকে ইজিবাইকটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। চোর চক্রকে অবশ্যই আটক করে আইনের আওতায় আনা হবে।

0 Comments